সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা নেত্রকোনায় নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোনায় মশাল মিছিল থেকে আটক নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী

পূর্বধলায় ২শত ৯৬ পিস ভারতীয় কম্বলসহ পিক-আপ জব্দ আটক ০১

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি :
  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ৩২২ পঠিত

নেত্রকোনার পূর্বধলায় ২শত ৯৬পিস ভারতীয় কম্বলসহ একটি পিক-আপ জব্দ করেছে পুলিশ। এ সময় পিক-আপ চালক মাহমুদ আলী (৩২) নামের এক জনকে আটক করা হয়।

বৃহস্পতিবার ১৯ অক্টোবর সকাল ৭টার দিকে উপজেলার হোগলা ইউনিয়নের মহেষপট্রি নদীর পাড় এলাকা থেকে ওই পিক-আপ চালককে আটক করা হয়। আটককৃত পিক-আপ চালক শেরপুরের কুটুরাকান্দা এলাকার আহাম্মদ আলীর ছেলে।

পূর্বধলা থানার ওসি মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন: শারদীয় দূর্গাপুজা উপলক্ষে পুলিশের চেক পোস্ট ডিউটি চলাকালীন বৃহস্পতিবার সকালে থানার উপ-পরিদর্শক (এসআই) শফিউল্লাহ, এসআই মোহাম্মদ আলাল উদ্দিন, এসআই ফারুক ইসলাম খান, ও এএসআই মোকাম্মেল হোসেন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার মহেষপট্রি এলাকা থেকে অবৈধ পথে রাজস্ব ফাঁকি দিয়ে নিয়ে আসা একটি পিক-আপসহ ২শ’ ৯৬ পিস ভারতীয় কম্বল জব্দ করে ও পিক-আপ চালককে আটক করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News