শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা নেত্রকোনায় নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোনায় মশাল মিছিল থেকে আটক নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী

কেন্দুয়ায় প্রধানমন্ত্রীর শিক্ষা ট্রাস্টের ৪০ হাজার টাকার পেল ৬ষ্ট শ্রেণির তৌহিদ

আসাদুল করিম মামুন কেন্দুয়া প্রতিনিধি :
  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ৩৬৮ পঠিত

নেত্রকোনার কেন্দুয়ায় প্রধানমন্ত্রীর শিক্ষা ট্রাস্টের সহায়তায় ৪০ হাজার টাকার পেল ৬ষ্ট শ্রেণির শিক্ষার্থী তৌহিদ।

বৃহস্পতিবার(১৯ অক্টোবর) দুপুরে কেন্দুয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সান্দিকোনা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর হাতে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ৪০ হাজার টাকার চেক তুলে দেন অধ্যক্ষ বাবুল আহম্মদ। এসময় অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।

চেক প্রদান কালে গভর্ণিং বডির সদস্য মতিউর রহমান রঞ্জন প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, আমাদের ক্ষুদে এই শিক্ষার্থী এটাকার বিনিময়ে উন্নত চিকিৎসা নেয়ার সুযোগ পাবে।
সহকারী অধ্যাপক কামরুল কবীর ভূঞা বলেন, আমরা আমাদের একজন শিক্ষার্থীকে সামান্য হলেও সহযোগিতা পাইয়ে দিতে পেরেছি এজন্য আনন্দিত এবং কৃতজ্ঞতা জানাই শিক্ষাবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।

শিক্ষার্থীর বাবা বাবুল মিয়া উপিস্থিত থেকে চেক গ্রহণ করেন এবং সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান এবং তৌহিদের চিকিৎসার বিস্তারিত সকলকে অবগত করেন।

উল্লেখ্য উপজেলার মাসক ইউনিয়নের মাসকা গ্রামের শিক্ষার্থী তৌহিদ সান্দিকোনা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে পড়ে, কিছুদিন পূর্বে স্কুলে খেলতে গিয়ে চোখে আঘাত পায়। পরবর্তীতে শিক্ষক মন্ডলীর পরামর্শ ক্রমে অন-লাইনে প্রধানন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে আর্থিক অনুদানের আবেদন করে।

গত ১৭ অক্টোবর ৪০ হাজার টাকা অনুদানের একটি চেক সান্দিকোনা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ডাকযোগে পৌছেঁ। উক্ত চেক আজ বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে শিক্ষার্থী ও তার অভিভাবককে ডেকে এনে তাদের হাতে তুলে দেন স্কুল কর্তৃপক্ষ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News