শান্তি,শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোনায় আনসার ভিডিপির জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।রোববার ১লা অক্টোবর সকাল ১১টায় স্থানীয় পাবলিক হলে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এই জেলা সমাবেশের আয়োজন করে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আশিক নুরের সভাপতিত্বে জেলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো.আশরাফ আলী খান খসরু এমপি।
মুখ্য আলোচক হিসিয়ে বক্তব্য রাখেন: ময়মনসিংহ রেঞ্জের রেঞ্জ কমান্ডার ড. মো. সাইফুর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন: অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান, স্বাগত বক্তব্য রাখেন জেলা কমান্ড্যান্ট গোলাম মৌলাহ তুহিন,সিনিয়র সহকারী জেলা কমান্ড্যান্ট এম এ সামাদ।
প্রধান অতিথির বক্তব্যে আশরাফ আলী খান খসরু বলেছেন: আনসার ও ভিডিপি বাংলাদেশের একটি সর্ববৃহত সুশৃঙ্খল বাহিনী। এই বাহিনী সমাজে শান্তি শৃঙ্খলা ও জন নিরাপত্তায় যেমন অবদান রাখছেন, ঠিক তেমনি বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।
তিনি আরও বলেন: স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এই বাহিনী আরও আন্তরিকতার সঙ্গে কাজ করবে। সামনে জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনকে যারা বানচাল বা বিশৃঙ্খলার অপচেষ্টা করবে তাদেরকে কঠোর হস্তে দমন করতে হবে।পরে বিভিন্ন ক্ষেত্রে শান্তিশৃঙ্খলায় ভালো অবদান রাখায় ১৫ জনের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মেহেদী হাসান, প্রধান উপদেষ্টা সম্পাদক : ম. কিবরিয়া চৌধুরী হেলিম, আইন উপদেষ্টা : এড. রোকন উদ্দিন, বার্তা সম্পাদক : সোহেল খান দূর্জয়, সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : হাসপাতাল রোড, জয়নগর নেত্রকোনা। প্রয়োজনে : ০১৭৪২১৯৯১১১ ই-মেইল : mdmehedi101995@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত, ডেইলি নেত্র নিউজ