নেত্রকোনা কেন্দুয়ায় ইপিআই টিকাদান কর্মসূচি বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৩০আগষ্ট) সকালে কেন্দুয়া উপজেলার মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের হল রুমে।
ইউনিসেফ বাংলাদেশ ও ইসলামিক ফাউণ্ডেশনের যৌথ উদ্যোগে ইপিআই টিকাদান কর্মসূচি বিষয়ক অবহিতকরণ সভা জেলা ইসলামিক ফাউণ্ডেশনের উপ-পরিচালক শফিকুর রহমান সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন: কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) কাবেরী জালাল।
সভায় ইসলামিক ফাউণ্ডেশনের ফিল্ড সুপার ভাইজার রেজুওয়ানুল হকের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন: জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট ফজলুল বারী কাজল, জেলা ইসলামিক ফাউণ্ডেশনের ফিল্ড অফিসার আবুল খায়ের মুহাম্মদ মুক্তাছিম বিল্লাহ।
এ সময় কেন্দুয়া উপজেলা বিভিন্ন মসজিদের ১০জন খতিব, ১০জন ঈমাম, ১০জন ইসলামিক ফাউন্ডেশনের প্রাক প্রাথমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষিকা উপস্থিত ছিলেন।
সভা শেষে মোনাজাত পরিচালনা করেন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ইমাম ও খতিব হাফেজ মওলানা আহম্মেদ শফি।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মেহেদী হাসান, প্রধান উপদেষ্টা সম্পাদক : ম. কিবরিয়া চৌধুরী হেলিম, আইন উপদেষ্টা : এড. রোকন উদ্দিন, বার্তা সম্পাদক : সোহেল খান দূর্জয়, সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : হাসপাতাল রোড, জয়নগর নেত্রকোনা। প্রয়োজনে : ০১৭৪২১৯৯১১১ ই-মেইল : mdmehedi101995@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত, ডেইলি নেত্র নিউজ