নেত্রকোনার কেন্দুয়ায় সান্দিকোনা ইউনিয়নের চাট্টা গ্রামের বীরমুক্তিযোদ্ধা খন্দকার নূর মোহাম্মদ ঢাকার নিজ বাসায় বুুুধবার ( ২৩ আগষ্ট ) সকাল ১০.৪৫ মি: ৮০ বছর বয়সে ইন্তেকাল করেছেন। তার পিতার নাম- খন্দকার গোলাম রব্বানী, মাতার নাম-আয়েশা খাতুন।তিনি ১মে ১৯৩৮ সালে জন্মগ্রহণ করেন।
বীর মুক্তিযোদ্ধা খন্দকার নূর মোহাম্মদ ব্যক্তিগত জীবনে বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্য ছিলেন।তিনি চার ছেলে,এক মেয়ে, নাতি নাতনি, আত্নীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমের প্রথম জানাজার নামাজ ঢাকার পল্লবীতে ও দ্বিতীয় জানাজার নামাজ উনার নিজ বাড়ি কেন্দুয়া উপজেলার চাট্টা গ্রামে বৃহস্পতিবার
(২৪ আগষ্ট) বেলা ১১.০০ ঘটিকায় গার্ড অব অনার ও রাষ্টীয় মর্যাদা প্রদান শেষে অনুষ্ঠিত হয়।
জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজিব হোসেন, কেন্দুয়া-আটপাড়া সার্কেলের এএসপি হোসাইন মোহাম্মদ ফারাবী, উপজেলা পুলিশ কর্মকর্তা (ওসি) আলী হোসেন পিপিএম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ বজলুর রহমান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীবৃন্দ, বীরমুক্তিযোদ্ধাগণ ও এলাকার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। রণঙ্গনের এই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
তার মৃত্যুতে কেন্দুয়া আটপাড়ার মাননীয় সংসদ সদস্য অসীম কুমার উকিল ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সম্পপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মেহেদী হাসান, প্রধান উপদেষ্টা সম্পাদক : ম. কিবরিয়া চৌধুরী হেলিম, আইন উপদেষ্টা : এড. রোকন উদ্দিন, বার্তা সম্পাদক : সোহেল খান দূর্জয়, সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : হাসপাতাল রোড, জয়নগর নেত্রকোনা। প্রয়োজনে : ০১৭৪২১৯৯১১১ ই-মেইল : mdmehedi101995@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত, ডেইলি নেত্র নিউজ