নেত্রকোনায় নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে আজ সকাল ৯টায় নেত্রকোনা মোক্তারপাড়া মুক্তমঞ্চে বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক শাহেদ পারভেজ, জেলা পরিষদ চেয়ারম্যান অসিত কুমার সরকার সজল,জেলা পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মানিক।
এছাড়াও জেলা মুক্তিযোদ্ধা সংসদ,জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন বঙ্গমাতার পথিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে,জেলা প্রশাসক শাহেদ পারভেজের সভাপতিত্বে বঙ্গমাতা জীবন ও কর্মের নানা দিক তুলে ধরে আলোচনা ও স্মরণসভা অনুষ্ঠিত হয়।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মেহেদী হাসান, প্রধান উপদেষ্টা সম্পাদক : ম. কিবরিয়া চৌধুরী হেলিম, আইন উপদেষ্টা : এড. রোকন উদ্দিন, বার্তা সম্পাদক : সোহেল খান দূর্জয়, সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : হাসপাতাল রোড, জয়নগর নেত্রকোনা। প্রয়োজনে : ০১৭৪২১৯৯১১১ ই-মেইল : mdmehedi101995@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত, ডেইলি নেত্র নিউজ