রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
দিল্লিতে শেখ হাসিনার ভাষণ: ঢাকায় কেন উদ্বেগ? ৫ আগস্টের ‘রাজনৈতিক ভূমিকম্প’ও নেপথ্যের সমীকরণ! পরকীয়ার অভিযোগ গ্রামবাসীর হাতে আটক Content Creator রিপন মিয়া শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা দিল্লিতে হাসিনার গণমাধ্যমে ভাষণ নিয়ে যা বলছে ভারত রাজধানীর তিন ক্যাম্পাসে ছাত্রদল- ছাত্রশিবির দফায় দফায় সংঘর্ষ সরকারের ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে ব্যয় ২০০০ কোটি টাকা মোহনগঞ্জে কর্মস্থলেই অসুস্থ- রক্তবমির পর প্রাণ গেল স্বাস্থ্য কর্মকর্তার কুড়িগ্রামে বন্যাদুর্গতদের জন্য বরাদ্দকৃত ৩০ মেট্রিক টন চাল,একমুঠোও জোটেনি ক্ষতিগ্রস্ত মানুষের ভাগ্যে জুলাই ব্যবসা ও হাদি ব্যবসা চালু রাখতে হবে: মাহমুদা মিতু দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ

কেন্দুয়ায় বাউল সাধক জালাল উদ্দিন খাঁ’র স্মরণোৎসব উৎসব ও ম্যুরাল উদ্বোধন

আসাদুল করিম মামুন কেন্দুয়া প্রতিনিধি :
  • আপডেট : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ৩০৪ পঠিত

দরবেশ তুমি আল্লা খোঁজ,ঋষি খোঁজে ভগবান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার কেন্দুয়ায় প্রখ্যাত বাউল সাধক মরমী কবি জালাল উদ্দিন খাঁর ৫১তম প্রয়াণ দিবস পালন করা হয়েছে।

সোমবার (৩১) জুলাই মরমী সাধক জালাল উদ্দিনের স্মরণোৎসব উপজেলার আশুজিয়া ইউনিয়নের সিংহের গাাঁও গ্রামে সাধকের নিজবাড়ি মরহুমের আত্মার শান্তি কামনায় আবেহায়াত মঞ্জিলে সন্ধ্যায় মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।

পরে রাত ৯ টায় বাউল সাধকের বাড়ির সামনে জালাল উদ্দিন খাঁর ম্যুরালের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয় । কেন্দুয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সুমির উদ্যোগে প্রতিষ্ঠিত ম্যুরালের উদ্বোধন করেন, কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী জালাল।

ম্যুরাল উদ্বোধন পর জালাল মঞ্চে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন, কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী জালাল, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সুমি, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাংস্কৃতিকজন কামরুল হাসান ভূঁইয়া, লেখক, গবেষক, সাংবাদিক রাখাল বিশ্বাস, কবি মামুন সিরাজী।

এ সময় জালাল খাঁর দৌহিত্র তৌহিদ আহমেদ খান,আশুজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.মন্জুর আলী, মোস্তাক আহমেদ খান, আশুজিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু তাহের, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক জিয়াউর রহমান জীবন,কেন্দুয়া উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন সরকার রয়েল,জালাল শিষ্য হাসেম শাহ ফকির, মোঃ দেওয়ান ইউনুস, কন্ঠশিল্পী আবুল বাশার তালুকদার, বাউল নূর মিয়া,প্রদীপ পন্ডিত, সুসেন সাহা রায়সহ অসংখ্য গুণগ্রাহী উপস্থিত ছিলেন।

সবশেষে “দরবেশ তুমি আল্লা খোঁজ ঋষি খোঁজে ভগবান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাতব্যাপী চলে জালাল রচিত বাউল গানের আসর। এতে দেশের প্রখ্যাত বাউলশিল্পীগণ গান পরিবেশন করেন।

উল্লেখ্য, মহান বাউল সাধক জালাল উদ্দিন খাঁ ১৮৯৪ সনের ২৫ এপ্রিল নেত্রকোনার কেন্দুয়া উপজেলার আসদহাটী গ্রামে জন্ম গ্রহণ করেন এবং ১৯৭২ সনের ৩১ শে জুলাই কেন্দুয়ার সিংহের গাঁও গ্রামে দেহত্যাগ করেন।

মরমী সাধক বাউল কবি জালাল উদ্দিন খাঁ ১৪ তত্ত্বের সহস্রাধিক সুফি, মরমী ও আত্মাতিক গান রচনা করে গেছেন। এছাড়াও বিশ্ব রহস্য নামে একটি প্রবন্ধ গ্রন্থ রচনা করেছেন।বিংশ শতাব্দির বিশ থেকে ষাটের দশক অবধি প্রকৃত বাঙালী গীতসাধনায় এই মহান সাধক সক্রিয় ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News