নেত্রকোনার দুর্গাপুরে এ্যাম্বুল্যান্সে করে মাদক পাচারকালে ১৬৩ বোতল ভারতীয় মদ জব্দ করেছে পুলিশ।এসময় চালক মো: বাবুল মিয়াকে (৪২) আটক করা হয়েছে,বৃহস্পতিবার (২০ জুলাই) সকালে দুর্গাপুর পৌরসভার খরস এলাকায় অভিযান চালিয়ে এসব মদ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে : বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ্যাম্বুল্যান্স (ঢাকা মেট্রো চ-৫১-২৯০১) এর ভিতর থেকে বিভিন্ন ব্র্যান্ডের ১৬৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুইজন পালিয়ে যায়। এ সময় এ্যাম্বুল্যান্স চালককে আটক করে পুলিশ।
দুর্গাপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ নূরুল আলম বলেন: এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মেহেদী হাসান, প্রধান উপদেষ্টা সম্পাদক : ম. কিবরিয়া চৌধুরী হেলিম, আইন উপদেষ্টা : এড. রোকন উদ্দিন, বার্তা সম্পাদক : সোহেল খান দূর্জয়, সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : হাসপাতাল রোড, জয়নগর নেত্রকোনা। প্রয়োজনে : ০১৭৪২১৯৯১১১ ই-মেইল : mdmehedi101995@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত, ডেইলি নেত্র নিউজ