সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মদনে পাচারের সময় ১০০ বস্তা সরকারি চাল জব্দ, আটক ২ দিল্লিতে শেখ হাসিনার ভাষণ: ঢাকায় কেন উদ্বেগ? ৫ আগস্টের ‘রাজনৈতিক ভূমিকম্প’ও নেপথ্যের সমীকরণ! পরকীয়ার অভিযোগ গ্রামবাসীর হাতে আটক Content Creator রিপন মিয়া শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা দিল্লিতে হাসিনার গণমাধ্যমে ভাষণ নিয়ে যা বলছে ভারত রাজধানীর তিন ক্যাম্পাসে ছাত্রদল- ছাত্রশিবির দফায় দফায় সংঘর্ষ সরকারের ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে ব্যয় ২০০০ কোটি টাকা মোহনগঞ্জে কর্মস্থলেই অসুস্থ- রক্তবমির পর প্রাণ গেল স্বাস্থ্য কর্মকর্তার কুড়িগ্রামে বন্যাদুর্গতদের জন্য বরাদ্দকৃত ৩০ মেট্রিক টন চাল,একমুঠোও জোটেনি ক্ষতিগ্রস্ত মানুষের ভাগ্যে জুলাই ব্যবসা ও হাদি ব্যবসা চালু রাখতে হবে: মাহমুদা মিতু

কেন্দুয়ায় ৯ হিজরা ও অসহায় নারীদের সেলাই মেশিন বিতরণ

আসাদুল করিম মামুন কেন্দুয়া প্রতিনিধি :
  • আপডেট : রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ৩১৩ পঠিত

শেখ হাসিনার বারতা, নারী পুরুষের সমতা”এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নারীর দক্ষতা বৃদ্ধি’র লক্ষ্যে হিজরা ও অসহায় নারীদেরকে মাঝে নেত্রকোনার কেন্দুয়ায় স্থানীয় এমপি অসীম কুমার উকিলের বাসভবনে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে

সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি স্থানীয় এমপি অসীম কুমার উকিল বলেন, পুরুষের পাশাপাশি নারীদেরকেও স্মাট বাংলাদেশ বিনির্মানের কাজে লাগাতে হবে, তাহলেই প্রধানমন্ত্রীর শেখ হাসিনা স্বপ্ন ২০৪১ সালে উন্নত, সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে।

তিনি আরো বলেন: দেশকে স্মার্ট করতে হলে সরকারের পাশাপাশি আমাদেরও এগিয়ে আসতে হবে। আর এখন নারীদেরও নিজের পায়ে দাঁড়িয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে অংশ গ্রহণ করতে হবে, তারই পরিপ্রেক্ষিতে নারীদেরকে স্বাবলম্বী করতে আজকে ৯ জন নারীকে সেলাই মেশিন বিতরণ করা হল।

রোববার ( ১৬ জুলাই) সকালে কেন্দুয়ায় সাউদ পাড়াস্থ এমপির বাসভবনে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো.রাজীব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরত্বপূর্ণ বক্তব্য রাখেন,কেন্দুয়া- আটপাড়া আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল।

কেন্দুয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রহিমা আক্তারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঁইয়া, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ আসাদুল হক ভূঁইয়া প্রমূখ।

এসময় কেন্দুয়া উপজেলা আওয়ামী যুগ্ম সাধারণ মো.তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজ উর রহমান বিপুল, আনোয়ারুল হক তালুকদার কনক, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লা আল ফারুক ছানা, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাজাহারুল ইসলাম জুয়েল, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আসাদুল করিম মামুনসহ দলীয় নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

সেলাই মেশিন প্রাপ্তরা হলেন, পারভীন আক্তার, শিশু হিজরা, শেফালী আক্তার, ঝরনা আক্তার, শামসুন্নাহার, আক্তার, বৃষ্ঠি রানীসহ মোট ৯ জন এই ৯ জন নারীর একজন রোয়াইলবাড়ী ইউনিয়নের শিশু হিজরা ।

তিনি গত মাসের প্রথম দিন থেকে উপজেলায় প্রশিক্ষণ নিয়েছেন সেলাই মেশিন চালানোর। সেলাই মেশিন পেয়ে শিশু হিজরা বলেন, নিজের টুকটাক কাজ করব পাশাপাশি এলাকার গরীব দুঃখী অসহায় মানুষকে সেলাই মেশিনের প্রশিক্ষণের মাধ্যমে সহযোগিতা করব।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News