বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
হাইকোর্টে থেকে জামিন নেওয়ার পরেও গ্রেফতার জেলা কৃষক লীগের সদস্য সচিব আবু তাহের জামায়াত এমপি গাজী নজরুলের ভাইরাল ভিডিওটি এআই নয় : রিউমর স্ক্যানার নেত্রকোনায় সাবেক রাষ্ট্রপতি এরশাদের ৭ম ‎মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি বুধবার মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচি ঘোষণা মোহনগঞ্জে ২ শিক্ষার্থী অপহরণচেষ্টা ট্রেন থেকে উদ্ধার ১ জন অপরজন অটোরিকশা থেকে লাফিয়ে বাঁচে  নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে অভিযানে ১২ শ পিস ইয়াবাসহ আটক ৪ পূর্বধলায় নদীতে ইট বাঁধা নবজাতকের লাশ উদ্ধারের ঘটনায় ধর্ষক গ্রেপ্তার বারহাট্টায় মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে জমি দখলের অভিযোগ ‎ কৃষককে অপহরণ করে ১২ লাখ মুক্তিপণ দাবির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেপ্তার নেত্রকোনায় নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

আটপাড়ায় বাঁধ দিয়ে পানি প্রবাহ বন্ধ করায় প্রশাসনের বরাবর লিখিত অভিযোগ

আটপাড়া প্রতিনিধি :
  • আপডেট : শনিবার, ১৫ জুলাই, ২০২৩
  • ৩১৭ পঠিত

নেত্রকোনার আটপাড়ায় ব্রীজের নিচে বাঁধ দিয়ে পানি প্রবাহের পথ বন্ধ করায় স্থানীয় প্রশাসনের বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন এলাকাবাসী।

অভিযোগের প্রেক্ষিতে জানা গেছে : আটপাড়া উপজেলার শুনই ইউনিয়নের ভুগা পড়া গ্রামের ৬০ জন লোক বাদী হয়ে ভুরবুরিয়া গ্রামের মৃত আবদুর রশিদের ছেলে মোঃ ফরিদ মিয়ার বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট ১৩ জুলাই অভিযোগ করেন।

অভিযোগের অনুলিপি জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে প্রেরন করেন: অভিযোগ ও সরজমিন ঘুরে দেখা যায় আটপাড়া-বারহাট্রা রোডে উপর ভুগা পাড়া বিলের পানি নিষ্কাশনের জন্য ব্রিজ রয়েছে।

এ ব্রিজের নিচে বাঁশ নেট দিয়ে বাঁধ দিয়ে মাছ ধরার জন্য স্থায়ী ভাবে পানি প্রবাহের পথ বন্ধ করা হয়েছে।এতে ভুগা পড়া গ্রামের লোকজন ঘরবাড়ি জলাবদ্ধতা কবলে পড়েছে এবং মাছ চাষের পুকুর গুলো পানিতে ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বারহাট্রা রোডে উপর ব্রিজের দক্ষিণ দিকে রয়েছে আরও ১ টি ব্রিজ।

উপরের ব্রিজ দিয়ে নেমে আসা পানি এর নিচ দিয়ে যায়। এই ব্রিজেও অভিযুক্ত একই ভাবে বাঁধ দিয়ে পানি নিষ্কাশনের পথ বন্ধ করে মাছ ধরার জাল পেতে রেখেছে।মোঃ ফরিদ মিয়া বলেন তার বিরুদ্ধে অভিযোগ মিথ্যা।

আমি দু-সড়কের মাঝের জমিতে মাছ চাষ করেছি। আমার মাছ রক্ষার জন্য অস্থায়ী বাঁধ নির্মাণ করেছি এবং পানি নিষ্কাশনের ব্যবস্থাও রেখেছি।মৎস্য কর্মকর্তা বলেন অভিযোগের অনুলিপি পেয়েছি। কতৃপক্ষের সাথে আলোচনা করে জরুরি ভাবে ব্যবস্থা নেয়া হবে

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News