শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা নেত্রকোনায় নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোনায় মশাল মিছিল থেকে আটক নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী নেত্রকোনা জেলা প্রশাসক আন্তঃউপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নেত্রকোনা জেলা ছাত্রদলের আলোচনা সভা অনুষ্ঠিত সারাদেশে নির্বাচনী হাওয়া বইছে,কেউ ঠেকাতে পারবে না – নেত্রকোনায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব নেত্রকোনা জেলার ৫টি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা নেত্রকোনায় পূর্ব শত্রুতার জেরে গাছ কর্তন ও বাড়ি ঘরে হামলা গুরুতর আহত ০১  নেত্রকোনায় অপূর্ব পালের ফাঁসির দাবিতে খেলাফত আন্দোলনের মানববন্ধন কর্মসূচি  নেত্রকোনায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন

আইজিপি কর্তৃক পুরস্কার পেলেন পূ্র্বধলা থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম

রুহুল সরকার পূর্বধলাপ্রতিনিধি :
  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
  • ২১৫ পঠিত

নেত্রকোনার পূর্বধলা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১ জন আসামি গ্রেফতার করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় মাননীয় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বিপিএম (বার) পিপিএম কর্তৃক প্রেরিত অর্থ ও নেত্রকোনা জেলা পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ কর্তৃক অর্থ পুরস্কার পূ্র্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম এর হাতে তুলে দেন নেত্রকোনা জেলার পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ।

পূর্বধলা থানার থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এতে উল্লেখ্য যে পূ্র্বধলা থানা পুলিশ কর্তৃক ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি শ্রী রবেন্দ্র চন্দ্র সরকার (৬৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পূর্বধলা থানা পুলিশ। সে উপজেলার ঘাগড়া ইউনিয়নের মৃত শ্রী রমেশ চন্দ্র সরকার এর ছেলে।

এই ব্যাপারে ২০০২ সালে ভিকটিমের চাচা বাদী হয়ে পূর্বধলা থানায় একটি ধর্ষন মামলার রুজু করেন। নেত্রকোনা নারী ও শিশু আদালত ২০১৬ সালের ১৮ মে তারিখে নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী/২০০৩ এর ৯ (১) ধারার অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত গ্রেপ্তারকৃত আসামী শ্রী রবেন্দ্র চন্দ্র সরকারকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন।

ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করার জন্য পূর্বধলা থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ সাইফুল ইসলামকে অর্থ পুরস্কার প্রদান করেন।পূর্বধলা থানার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম বাংলাদেশ পুলিশের অভিভাবক মাননীয় আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বিপিএম (বার) পিপিএম মহোদয় ও নেত্রকোনা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদকে। এই ধরনের পুরস্কার নিশ্চয় পূ্র্বধলা থানা পুলিশ টীমেকে আরো ভালো কাজের জন্য অনুপ্রাণিত করবে।

বৃহস্পতিবার ( ১৩ জুলাই ) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় নেত্রকোনা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ পুরস্কার প্রদান করেন। এ সময় অতিরিক্ত অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ হারুন অর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সা‌হেব আলী পাঠান এবং জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দসহ সকল থানার অফিসার ইনচার্জগণ, ফাঁড়ি ও তদন্তকেন্দ্রের অফিসার ফোর্সবৃন্দ এবং সিভিল স্টাফগন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News