বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
হাইকোর্টে থেকে জামিন নেওয়ার পরেও গ্রেফতার জেলা কৃষক লীগের সদস্য সচিব আবু তাহের জামায়াত এমপি গাজী নজরুলের ভাইরাল ভিডিওটি এআই নয় : রিউমর স্ক্যানার নেত্রকোনায় সাবেক রাষ্ট্রপতি এরশাদের ৭ম ‎মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি বুধবার মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচি ঘোষণা মোহনগঞ্জে ২ শিক্ষার্থী অপহরণচেষ্টা ট্রেন থেকে উদ্ধার ১ জন অপরজন অটোরিকশা থেকে লাফিয়ে বাঁচে  নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে অভিযানে ১২ শ পিস ইয়াবাসহ আটক ৪ পূর্বধলায় নদীতে ইট বাঁধা নবজাতকের লাশ উদ্ধারের ঘটনায় ধর্ষক গ্রেপ্তার বারহাট্টায় মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে জমি দখলের অভিযোগ ‎ কৃষককে অপহরণ করে ১২ লাখ মুক্তিপণ দাবির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেপ্তার নেত্রকোনায় নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

নেত্রকোণায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ০২ আহত ০৫ 

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : রবিবার, ৯ জুলাই, ২০২৩
  • ৩৫১ পঠিত

নেত্রকোণা-ময়মনসিংহ সড়কের সাকুয়া বাজার নামক স্থানে রবিবার (৯ জুলাই) সাড়ে ৪টার দিকে বাস-সিএনজি সংঘর্ষে পিতা পুত্র নিহত হয়েছে স্ত্রী ও ৩ সন্তানসহ ৫ জন আহত।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়: সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার কামারউড়া গ্রামের আমজাদ ফকিরের পুত্র আবুল হাশেম ওরফে আলাউদ্দিন (৪৫) তার স্ত্রী ও ২ ছেলে ২ মেয়েকে নিয়ে ময়মনসিংহ থেকে সিএনজি যোগে নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলায় খালু শ্বশুরের বাড়িতে বেড়াতে যাচ্ছিল।

সিএনজিটি বিকাল সাড়ে ৪টার দিকে নেত্রকোণা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের সাকুয়া বাজারের সন্নিকটে পৌঁছলে নেত্রকোণা থেকে ময়মনসিংহগামী একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হয় ছেলে বনি আমিন (১২) ও অন্যযাত্রীরা মারাত্মক আহত হয়।

স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে দ্রুত নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় পিতা আবুল হাশেম ওরফে আলাউদ্দিন মারা যায়।

আহত স্ত্রী রুবিয়া আক্তার (৪০), মেয়ে আয়েশা আক্তার(১৪)ছেলে আদম আলী (৮) ও ছোট মেয়ে ফাতেমা আক্তারকে (২) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সিএনজি চালক প্রাথমিক চিকিৎসা নিয়ে নাম রেজিষ্ট্রি না করেই পালিয়ে যায়।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (নেত্রকোণা সদর সার্কেল) শিবলী সাদিক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন: দুর্ঘটনা কবলিত বাস ও সিএনজিটি জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছে।উল্লেখ থাকে যে, সাকুয়া এলাকাটি ইতিমধ্যেই দুর্ঘটনাটাকবলিত রেডজোন হিসেবে পরিচিত। প্রায়শই নেত্রকোণা শহরতলী সাকুয়া নামক এই এলাকায় দূর্ঘটনাটা ঘটে থাকে।

এনিয়ে স্থানীয় এলাকাবাসী ভীষণভাবে উদ্বেগ প্রকাশ করেছে, তাদের দাবি, প্রশাসন যেন দুর্ঘটনা কবলিত এই এলাকাটিতে গাড়ি চলাচলের বিষয়ে ট্রাফিক পুলিশ বসিয়ে আরও কঠোরভাবে নিয়ন্ত্রণ করে

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News