নেত্রকোণার খালিয়াজুরীতে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানান খালিয়াজুরীর থানা পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়: খালিয়াজুরী সদরের কুড়ি হাটি এলাকার এক ছেলে শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। মৃত শিশুটি কুড়িহাটি এলাকার মোঃ হান্নান মিয়া ছেলে মোঃ সোহাদ (৬)।
স্থানীয়রা জানান: শুক্রবার (৭ জুলাই) বেলা এক ঘটিকার সময় বাড়ির পাশে হাওড়ের পানিতে শিশুটি একা পানিতে গোসল করতে নামে। শিশুটির বাবা বাড়ীতে নেই, শিশুর মা অন্য আরেক কোলের শিশু নিয়ে ঘরে ঘুমিয়ে থাকে। অনেক সময় ধরে শিশুকে না পেয়ে বিভিন্ন বাড়ীতে খোঁজাখুঁজি করে না পেয়ে বাড়ীর পাশে হাওড়ের পানিতে শিশুটিকে পানিতে ভেসে উঠতে দেখে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে খালিয়াজুরী থানার উপ- পরির্দশক মোঃ আকিকুল ইসলাম বলেন, সুরতহাল তৈরী করছি। তবে এটা একটা দূর্ঘটনা। তিনি আরও বলেন: শিশুটির বাবার আবেদনের প্রেক্ষিতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শিশুটির বাবা মায়ের কাছে লাশ হস্তান্তর করা হবে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মেহেদী হাসান, প্রধান উপদেষ্টা সম্পাদক : ম. কিবরিয়া চৌধুরী হেলিম, আইন উপদেষ্টা : এড. রোকন উদ্দিন, বার্তা সম্পাদক : সোহেল খান দূর্জয়, সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : হাসপাতাল রোড, জয়নগর নেত্রকোনা। প্রয়োজনে : ০১৭৪২১৯৯১১১ ই-মেইল : mdmehedi101995@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত, ডেইলি নেত্র নিউজ