নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায় ভারতীয় আমদানী ৬০ বোতল নিষিদ্ধ মদসহ তিন তরুণ আটক ও একটি প্রাইভেটকার জব্দ করেছে কলমাকান্দা থানা পুলিশ।
শুক্রবার ২৩ শে জুন সকালে উপজেলার এতিমখানা রোডে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি চৌকস টিম অভিযান চালিয়ে একটি সাদা রঙের প্রাইভেটকার ও গাড়ির ভেতরে থাকা ৬০ বোতল ভারতীয় আমদানী নিষিদ্ধ মদসহ তিনজনকে আটক করে থানায় নিয়ে আসে।
আটককৃতরা হলেন: গাজীপুরের শ্রীপুর এলাকার মোঃ সিরাজুল ইসলামের ছেলে মোঃ রাকিব মিয়া, আব্দুস সামাদের ছেলে আরিফুল ইসলাম ও কাদির সরকারের ছেলে রনি সরকার।
এ ব্যাপারে কলমাকান্দা থানার ওসি আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মেহেদী হাসান, প্রধান উপদেষ্টা সম্পাদক : ম. কিবরিয়া চৌধুরী হেলিম, আইন উপদেষ্টা : এড. রোকন উদ্দিন, বার্তা সম্পাদক : সোহেল খান দূর্জয়, সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : হাসপাতাল রোড, জয়নগর নেত্রকোনা। প্রয়োজনে : ০১৭৪২১৯৯১১১ ই-মেইল : mdmehedi101995@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত, ডেইলি নেত্র নিউজ