রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম :
দিল্লিতে শেখ হাসিনার ভাষণ: ঢাকায় কেন উদ্বেগ? ৫ আগস্টের ‘রাজনৈতিক ভূমিকম্প’ও নেপথ্যের সমীকরণ! পরকীয়ার অভিযোগ গ্রামবাসীর হাতে আটক Content Creator রিপন মিয়া শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা দিল্লিতে হাসিনার গণমাধ্যমে ভাষণ নিয়ে যা বলছে ভারত রাজধানীর তিন ক্যাম্পাসে ছাত্রদল- ছাত্রশিবির দফায় দফায় সংঘর্ষ সরকারের ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে ব্যয় ২০০০ কোটি টাকা মোহনগঞ্জে কর্মস্থলেই অসুস্থ- রক্তবমির পর প্রাণ গেল স্বাস্থ্য কর্মকর্তার কুড়িগ্রামে বন্যাদুর্গতদের জন্য বরাদ্দকৃত ৩০ মেট্রিক টন চাল,একমুঠোও জোটেনি ক্ষতিগ্রস্ত মানুষের ভাগ্যে জুলাই ব্যবসা ও হাদি ব্যবসা চালু রাখতে হবে: মাহমুদা মিতু দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ

বোয়ালমারী পৌরসভায় ৬৮ কোটি টাকার বাজেট ঘোষণা

জাহাঙ্গীর আলম, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :
  • আপডেট : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ৬৬১ পঠিত

ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার ২০২৩-২৪ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার দুপুর ১টায় পৌরসভার সম্মেলন কক্ষে এ বাজেট ঘোষণা করেন পৌর মেয়র মো. সেলিম রেজা লিপন মিয়া।

এ সময় তিনি ২০২৩-২৪ অর্থ বছরের প্রস্তাবিত ৬৭ কোটি ৭৫ লাখ ৭৭ হাজার ৪৫৬ টাকার বাজেট তুলে ধরেন। বাজেটের মধ্যে রয়েছে রাজস্ব খাত থেকে ৭ কোটি ১৮ লাখ ৮৬ হাজার ৫৭৭ টাকা ও উন্নয়ন খাত থেকে ৫৯ কোটি ১৩ লাখ ৮৬ হাজার টাকা।

মেয়র পৌরসভার উন্নয়নে দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনাসহ নাগরিক সেবা নিশ্চিতে সকলকে উন্মুক্ত পরামর্শ দিতে আহবান করেন।

এ সময় তিনি বলেন, পৌরবাসীর সুবিধার্থে সুপ্রিয় পানির লাইনের কাজ শেষ পর্যায়ে, পানি নিস্কাসনের জন্য অত্যাধুনিক ড্রেনেজ ব্যবস্থার কাজ চলছে। পৌর বাজার যানজট নিরাসনে যে সকল সড়ক প্রশস্তকরনের কাজ চলছে তা থেকে সুবিধা পেতে ব্যবসায়ীদের সহযোগীতা চান। বাজেট ঘোষণার আগে পৌর নির্বাহী কর্মকর্তা মো. ইকরাম উল্লাহ চৌধুরী সকলের সামনে বাজেট উত্থাপন করেন।

এ সময় বক্তব্য রাখেন: পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোল্লা মো. শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরী, সদস্য আলী আকবর, কাউন্সিলর আব্দুল মান্নান মোল্যা, কাউন্সিলর মিনহাজুর রহমান লিপন, কাউন্সিলর আ. সামাদ খান, কাউন্সিলর শেখ আজিজুল হক, সাংবাদিক এ্যাড. কোরবান আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাহাদুল আকতার তপন প্রমুখ।

বাজেট ঘোষণাকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌরসভার প্যানেল মেয়র মো. মোমিন খান, জমির আলী, সংরক্ষিত কাউন্সিলর হেনা পারভীন, সহকারী প্রকৌশলী প্রনব মল্লিক, হিসাব রক্ষণ কর্মকর্তা মো. সবুরুল হকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News