নেত্রকোনার পূর্বধলায় মেহগনি গাছের আগায় প্রায় ৪০ ফুট উঁচুতে নিজ পাগড়ি দিয়ে ফাঁসিতে ঝুলে মোঃ লিমন মিয়া (২৩) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছে।
আজ শনিবার (১৭ জুন) সকাল ৬ ঘটিকায় উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের ইছবপুর মেহগনি গাছের আগায় লিমন মিয়াকে ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। মৃত লিমন মিয়া ওই ইছবপুর গ্রামের আহাম্মদ আলীর ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সে মানসিক ভাবে কিছুটা বিকারগ্রস্ত ছিল।
পূর্বধলা থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন : খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে সুরতহাল শেষে স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মেহেদী হাসান, প্রধান উপদেষ্টা সম্পাদক : ম. কিবরিয়া চৌধুরী হেলিম, আইন উপদেষ্টা : এড. রোকন উদ্দিন, বার্তা সম্পাদক : সোহেল খান দূর্জয়, সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : হাসপাতাল রোড, জয়নগর নেত্রকোনা। প্রয়োজনে : ০১৭৪২১৯৯১১১ ই-মেইল : mdmehedi101995@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত, ডেইলি নেত্র নিউজ