মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
নিষিদ্ধ হয়েও দেশের রাজনৈতিক মাঠ আওয়ামী লীগের দখলে বিএনপি সরকারের ১০০ দিনে, ৬০৫টি খুন ও ১৯৬টি অপহরণ ভয়ংকর তথ্য দিল টিআইবি নেত্রকোনায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা খাঁজে আলী খাঁনের দাফন সম্পন্ন নেত্রকোনায় ৪নং সিংহের বাংলা ইউনিয়ন বিট পুলিশিং কার্যক্রম ও আলোচনা সভা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মদনে অর্ধবার্ষিকী পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, স্কুলের নামও ভুল

মদন প্রতিনিধি :
  • আপডেট : শুক্রবার, ৯ জুন, ২০২৩
  • ২৫৪ পঠিত

নেত্রকোণার মদনে মাধ্যমিক এক বিদ্যালয়ের অর্ধবার্ষিকীর নবম শ্রেণির ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্নফাঁস হয়েছে বলে অভিযোগ উঠেছে।

গত(৭ জুন) বুধবার থেকে প্রশ্নটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পাওয়া যাচ্ছে। বৃহস্পতিবার(৮ জুন) এই পরীক্ষাটি হওয়ার কথা ছিলো। এমন অভিযোগের প্রেক্ষিতে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল বারী প্রশ্নটি বাতিল এবং পরিবর্তন করার নির্দেশ দিয়েছেন। বালালী বাঘমারা উচ্চ বিদ্যালয়ে এমন ঘটনা ঘটে। এদিকে ফাঁস হওয়া প্রশ্নে দেখা গেছে স্কুলের নামও ভুল লেখা হয়েছে। বিদ্যালয়টি নাম বালালী বাঘমারা হলেও প্রশ্নে লেখা হয়েছে বালালী বাগজান উচ্চ বিদ্যালয়। এ নিয়ে অভিভাবক, সচেতন মহল, সাবেক ও বর্তমানে ছাত্রদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়টির প্রধান শিক্ষক ওয়াহিদুজ্জামান তালুকদার এই প্রতিনিধিকে বলেন, বুধবার ৯ম শ্রেণির ইংরেজি ১ম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ সময় ভুল করে দুই-তিনটি কক্ষে ইংরেজি ২য় পত্রের প্রশ্ন শিক্ষার্থীদের দেয়া হয়। তাৎক্ষণিক বিষয়টি নজরে আসলে ক্লাস থেকে প্রশ্ন নিয়ে আসা হয়। তবে কিছু দুষ্টু ছাত্র হয়ত প্রশ্নটির ছবি তুলে রেখে পরে ফেসবুকে ছেড়ে দেয়। এ প্রশ্নটি আমি বাতিল করেছি। তবে প্রশ্নে বিদ্যালয়টির নাম ভুল কেন আসল এমন বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, কেটে সংশোধন করেছি এবং যারা প্রশ্ন তৈরি করেছে তাদের কাছে এ বিষয়ে জানতে চেয়েছি।

বিদ্যালয়টির সাবেক এক শিক্ষার্থী শুভ্রত হাসান তূর্য এই প্রতিনিধিকে জানান, একটি প্রশ্নে বিদ্যালয়ের নাম ভুল হবে আমি এই প্রথম দেখলাম। আমার মনে হয় শিক্ষকদের অবহেলার কারণেই এমন ঘটনা ঘটছে। একদিকে প্রশ্নপত্র ফাঁস আরেকদিকে বিদ্যালয়ের নাম ভুল। ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটিকে বাঁচাতে বিষয়টি কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

মদন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল বারী এই প্রতিনিধিকে জানান, বালালী বাঘমারা উচ্চ বিদ্যালয়ের অর্ধবার্ষিকীর নবম শ্রেণির ইংরেজি দ্বিতীয় পত্র প্রশ্নটি ফাঁস হয়েছে। এমন অভিযোগের প্রেক্ষিতে এই প্রশ্নটি বাতিল করেছি এবং প্রধান শিক্ষকে বলেছি নতুন আরেকটি প্রশ্ন তৈরি করে পরীক্ষা নেয়ার জন্য।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News