"প্লাস্টিক দূষণ সমাধানে সামিল হই সকলে এবং সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ"এ প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণায় আব্দুর রহমান ফাউন্ডেশন বাংলাদেশের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৫ জুন) সকাল সাড়ে ১০টায় এ উপলক্ষে র্যালীটি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে এসে শেষ হয়।
পরে বিকাল ৫ টায় সাকুয়াস্থ আব্দুর রহমান ফাউন্ডেশন বাংলাদেশ (এআরএফবি) ‘র কার্যালয়ের সম্মেলন কক্ষে এআরএফবির চেয়ারম্যান ও জ্যেষ্ঠ সাংবাদিক দিলওয়ার খান এর সভাপতিত্বে এবং নেত্রকোণা জার্নাল এর সম্পাদক ও পরিবেশ উন্নয়ন কর্মী
মুহাঃ জহিরুল ইসলাম অসীম এর সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়,এসময় মূল প্রবন্ধ উপস্থাপন করেন কৃষিবিদ মুস্তাসিম বিল্লাহ।
এসময় বক্তব্য রাখেন পরিবেশ আন্দোলন (প্রভা) এর আহবায়ক এনটিভি স্টাফ রিপোর্টার ভজন দাস, চ্যানেল ২৪ এর নেত্রকোণা প্রতিনিধি হানিফ উল্লাহ আকাশ, এমএসকেএস এর নির্বাহী পরিচালক কে.এম.এ জামী, জেলা চেম্বার অব কমার্স এর প্রতিনিধি ফারহানা সুলতানা, মাওলানা এমদাদুল হক, কবি খোরশেদ আলী তালুকদার, সমাজকর্মী সাব্বির আজাদ, এআরএফবির সেক্রেটারি চন্দন নাথ চৌধুরী, পরিচালক কাওসার খান রনি, সাংবাদিক ও কবি দেলোয়ার হোসেন মাসুদ, সাংবাদিক সমর দেবনাথ প্রমূখ।
বক্তাগণ পরিবেশ উন্নয়নে ভূমিকা রাখতে পলিথিন প্লাস্টিক বর্জন ও বৃক্ষরোপণের প্রতি সকলকে আহ্বান জানান।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মেহেদী হাসান, প্রধান উপদেষ্টা সম্পাদক : ম. কিবরিয়া চৌধুরী হেলিম, আইন উপদেষ্টা : এড. রোকন উদ্দিন, বার্তা সম্পাদক : সোহেল খান দূর্জয়, সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : হাসপাতাল রোড, জয়নগর নেত্রকোনা। প্রয়োজনে : ০১৭৪২১৯৯১১১ ই-মেইল : mdmehedi101995@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত, ডেইলি নেত্র নিউজ