কেন্দুয়ায় নেত্রকোনা পল্লীবিদ্যুৎ সমিতি'র বিলের টাকা আদায় করা হচ্ছে এখন নোয়াখালী পল্লীবিদ্যুৎ সমিতি'র নামে।
এ বিষয়টি ফেইসবুক বা সোসাল মিডিয়ায় গত কয়েক দিন যাবত ঘুরপাক খাচ্ছে। জনমনে সৃষ্টি হয়েছে নেতিবাচক প্রভাব। তারা ভাবছে তাদের বিলের কাগজ ঠিক আছে কিনা ! বিদ্যুৎ বিল সঠিকভাবে জমা হচ্ছে কিনা ! ইত্যাদি প্রশ্ন ভুক্তভোগীদের চোখে মুখে ভেসে বেড়াচ্ছে।
ভুক্তভোগী আফিশা খাতুন (৭৫) বলেন,আমরা নেত্রকোনার মানুষ, বিলের কাগজ নোয়াখালীর, নোয়াখালীর মানুষই বিল দিক!আমরা দেবো কেনো?
সোমবার (২৯মে) বিকেলে এবিষয়ে কেন্দুয়া পল্লীবিদ্যুৎ সমিতির ডিজিএম মো. মুজিবুর রহমানের সাথে কথা হলে তিনি জানান, বিদ্যুৎ বিলের কাগজ সর্ট থাকায় পুরো নেত্রকোনায় প্রায় ৬ লাখ 'নোয়াখালী পল্লীবিদ্যুৎ সমিতি'র বিলের কাগজ নিয়ে আসা হয়েছে,আর কেন্দুয়ার জন্যে আনা হয়েছে ৫৫ হাজার বিদ্যুৎ বিলের কাগজ। দেশের বিভিন্ন জেলায় অনেক সময়ই এমনটা হয়ে থাকে। কিছু দিন আগে ময়মনসিংহেও এমন হয়েছে।
তিনি আরো জানান,প্রতিটি বিলের কাগজের মূল্য ২ টাকা। ফলে সরকারের কিছু টাকা সেইভ হচ্ছে। কেননা টেন্ডারের মাধ্যমে নতুন করে ছাপাতে হচ্ছে না।এছাড়া আগামী জুলাই মাস থেকে সারা দেশের বিদ্যুৎ গ্রাহকদের জন্যে একই রকম বিলের কাগজ ব্যবহার করা হবে।
আমারাও নোয়াখালী পল্লীবিদ্যুৎ সমিতি'র বিদ্যুৎ বিলের কাগজ ব্যবহার করছি।ঐ বিলের কাগজে 'নেত্রকোনা পল্লীবিদ্যুৎ সমিতি'র সীল দেয়া আছে। এতে সমস্যার কিছু নেই এবং বিল সঠিক ভাবেই জমা হচ্ছে বলে তিনি মনে করেন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মেহেদী হাসান, প্রধান উপদেষ্টা সম্পাদক : ম. কিবরিয়া চৌধুরী হেলিম, আইন উপদেষ্টা : এড. রোকন উদ্দিন, বার্তা সম্পাদক : সোহেল খান দূর্জয়, সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : হাসপাতাল রোড, জয়নগর নেত্রকোনা। প্রয়োজনে : ০১৭৪২১৯৯১১১ ই-মেইল : mdmehedi101995@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত, ডেইলি নেত্র নিউজ