মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
নিষিদ্ধ হয়েও দেশের রাজনৈতিক মাঠ আওয়ামী লীগের দখলে বিএনপি সরকারের ১০০ দিনে, ৬০৫টি খুন ও ১৯৬টি অপহরণ ভয়ংকর তথ্য দিল টিআইবি নেত্রকোনায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা খাঁজে আলী খাঁনের দাফন সম্পন্ন নেত্রকোনায় ৪নং সিংহের বাংলা ইউনিয়ন বিট পুলিশিং কার্যক্রম ও আলোচনা সভা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মদনে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে টিন ও চেক বিতরণ

অনলাইন ডেস্ক :
  • আপডেট : সোমবার, ২৯ মে, ২০২৩
  • ৩১০ পঠিত

নেত্রকোনার মদনে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে। সোমবার (২৯ মে) বিকেলে উপজেলা পরিষদের সামনে এ বিতরণ কার্যক্রম শুরু করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়া।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল, গোবিন্দশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাইদুল ইসলাম খান, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামিউল হায়দার তালুকদার শফি প্রমূখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়া বলেন, কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। ১০০ ক্ষতিগ্রস্থ পরিবারের জন্য বরাদ্দ পেয়েছি। প্রত্যেক পরিবারের জন্য তিন হাজার টাকা ও এক বান্ডেল ঢেউটিন বরাদ্দ রয়েছে। বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

গত ২১ মে বিকেলে মদন উপজেলায় হঠাৎ কালবৈশাখীর তান্ডবে লন্ডভন্ড হয়ে যায় প্রায় দুই শতাধিক ঘর-বাড়ি। ঝড়ে ১৪৭টি পরিবারের সম্পূর্ণ ক্ষয়ক্ষতি ও ৩১৭ টি পরিবারের আংশিক ক্ষয়ক্ষতি হয়। তাৎক্ষণিক উপজেলা প্রশাসন সম্পূর্ণ ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল ও নগদ ৫০০ করে টাকা বিতরণ করেন। এরসঙ্গে আংশিক ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। এবার ১০০ ক্ষতিগ্রস্থ প্রত্যেকটি পরিবারের মাঝে তিন হাজার টাকা ও এক বান্ডেল ঢেউটিন বরাদ্দ দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News