বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
হাইকোর্টে থেকে জামিন নেওয়ার পরেও গ্রেফতার জেলা কৃষক লীগের সদস্য সচিব আবু তাহের জামায়াত এমপি গাজী নজরুলের ভাইরাল ভিডিওটি এআই নয় : রিউমর স্ক্যানার নেত্রকোনায় সাবেক রাষ্ট্রপতি এরশাদের ৭ম ‎মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি বুধবার মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচি ঘোষণা মোহনগঞ্জে ২ শিক্ষার্থী অপহরণচেষ্টা ট্রেন থেকে উদ্ধার ১ জন অপরজন অটোরিকশা থেকে লাফিয়ে বাঁচে  নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে অভিযানে ১২ শ পিস ইয়াবাসহ আটক ৪ পূর্বধলায় নদীতে ইট বাঁধা নবজাতকের লাশ উদ্ধারের ঘটনায় ধর্ষক গ্রেপ্তার বারহাট্টায় মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে জমি দখলের অভিযোগ ‎ কৃষককে অপহরণ করে ১২ লাখ মুক্তিপণ দাবির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেপ্তার নেত্রকোনায় নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

স্বাধীনতার জন্য অস্থির হয়ে উঠেছিলেন কবি নজরুল অঞ্জনা খান মজলিশ 

অনলাইন ডেস্ক :
  • আপডেট : শুক্রবার, ২৬ মে, ২০২৩
  • ৩৮৮ পঠিত

নেত্রকোণা জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এ বাংলার স্বাধীনতার জন্য অস্থির হয়ে উঠেছিলেন। জাতীয় কবি সৃষ্টি সুখের উল্লাসে কর্মকে উপস্থাপনের চেষ্টা করেছেন। নজরুল ছিলেন মানব জাতির কবি। তিনি মানবতার কথা বলে গেছেন। তাঁর সাহিত্যের মধ্যে আমরা সবকিছু পাই।

নেত্রকোণা জেলা প্রশাসনের উদ্যোগে বৃস্পতিবার সন্ধ্যা ৭টায় জেলা শহরের মোক্তারপাড়া আধুনিক পাবলিক হলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্মবার্ষিকী এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে প্রবন্ধপাঠ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ এসব কথা বলেন।

প্রত্যাশা সাহিত্য গোষ্ঠীর সাধারণ সম্পাদক সাংস্কৃতিক কর্মী চিন্ময় তালুকদারের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অনিমেষ সোম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. নুরুল আমিন প্রমুখ।

সভায় মূখ্য আলোচক ছিলেন সরকারি কলেজের প্রাক্তন অধ্যাপক মতীন্দ্র সরকার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সরকারি কলেজের প্রাক্তন অধ্যাপক ননী গোপাল সরকার।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News