শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা খাঁজে আলী খাঁনের দাফন সম্পন্ন নেত্রকোনায় ৪নং সিংহের বাংলা ইউনিয়ন বিট পুলিশিং কার্যক্রম ও আলোচনা সভা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা

মোহনগঞ্জে ৮ বছরের শিশুকে বলৎকারের অভিযোগে যুবক গ্রেফতার

মোহনগঞ্জ প্রতিনিধি :
  • আপডেট : রবিবার, ২১ মে, ২০২৩
  • ২৮৫ পঠিত

নেত্রকোনার মোহনগঞ্জে আট বছর বয়সী এক শিশুকে বলৎকারের অভিযোগে কিয়াম (২২) নামের এক যুবকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (২১ মে) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে, এরআগে শনিবার বিকেলে উপজেলার গাগলাজুর ইউনিয়নের মান্দারবাড়ি গ্রাম থেকে কিয়ামকে গ্রেফতার করা হয়।

মোহনগঞ্জ থানার ওসি মো. রফিকুল ইসলাম রবিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন:

কিয়াম উপজেলার গাগলাজুর ইউনিয়নের মান্দারবাড়ি গ্রামের ছানোয়ার হোসেনের ছেলে ভুক্তভোগী শিশুর বাড়ি একই এলাকায়। সে স্থানীয় একটি কওমি মাদরাসার ছাত্র।

পুলিশ, মামলার অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ভুক্তভোগী শিশুটিকে ফুসলিয়ে গাগলাজুর বাজার থেকে কিছুটা দূরে কংস নদীর পাড়ে নিয়ে যায়।

সেখানে ঝোপের আড়ালে নিয়ে বলৎকার করে কিয়াম। পরে রক্তাক্ত অবস্থায় বাড়ি ফিরে কান্নাকাটি করতে থাকে শিশুটি। পরে দ্রুত শিশুটিকে মোহনগঞ্জ স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক।

এদিকে এলাকায় ঘটনাটি জানাজানি হলে শনিবার বিকেলে অভিযুক্ত কিয়ামকে গাগলাজুর বাজারে পেয়ে স্থানীয়রা আটক করে গণধোলাই দেয়।

খবর পেয়ে পুলিশ গিয়ে কিয়ামকে আটক করে থানায় নিয়ে আসে। পরে শনিবার রাতে ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে কিয়ামের বিরুদ্ধে থানায় মামলা করে।

মোহনগঞ্জ থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, গ্রেফতার কিয়ামকে রোববার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News