মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম :
নিষিদ্ধ হয়েও দেশের রাজনৈতিক মাঠ আওয়ামী লীগের দখলে বিএনপি সরকারের ১০০ দিনে, ৬০৫টি খুন ও ১৯৬টি অপহরণ ভয়ংকর তথ্য দিল টিআইবি নেত্রকোনায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা খাঁজে আলী খাঁনের দাফন সম্পন্ন নেত্রকোনায় ৪নং সিংহের বাংলা ইউনিয়ন বিট পুলিশিং কার্যক্রম ও আলোচনা সভা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোহনগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত

মোহনগঞ্জ প্রতিনি :
  • আপডেট : শুক্রবার, ১৯ মে, ২০২৩
  • ২৫৯ পঠিত

নেত্রকোনার মোহনগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে সুমন বর্মণ (৩০) নামের এক জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় রুবেল বর্মণ নামের আরেক জেলে আহত হয়েছেন।

আজ শুক্রবার সকালে উপজেলার গাগলাজুর ইউনিয়নের বরান্তর গ্রামের সামনের হাওরে মাছ ধরতে গেলে এই দুর্ঘটনা ঘটে। নিহত সুমন বর্মণ বরান্তর গ্রামের মনমোহন বর্মণের ছেলে। আর আহত রুবেল বর্মণ তাঁর প্রতিবেশী।

সুমন বর্মণের প্রতিবেশী নারায়ণ বর্মণ বলেন, সকালে ঝোড়ো হাওয়া ও বৃষ্টিপাত হচ্ছিল। এ সময় বাড়ির সামনে হাওরে মাছ ধরতে যায় সুমন বর্মণ, রুবেল বর্মণসহ অনেকে। হঠাৎ একটি বজ্র এসে পড়ে সুমন বর্মণের ওপর। এতে গুরুতর আহত হয় সুমন। এ সময় পাশে থাকা রুবেলও আহত হয়। কাছাকাছি থাকা অন্য জেলেরা গুরুতর আহত সুমনকে উদ্ধার করে মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চাইলে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, এ বিষয়ে সুমনের পরিবারের কোনো অভিযোগ নেই স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News