শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা নেত্রকোনায় নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোনায় মশাল মিছিল থেকে আটক নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী

প্রবল ঘূর্ণিঝড় ‌‌‌‘মোখা’র আঘাতে মিয়ানমারে মৃতের সংখ্যা বেড়ে ৮১ জনে দাঁড়িয়েছে

অনলাইন ডেস্ক :
  • আপডেট : বুধবার, ১৭ মে, ২০২৩
  • ২১৬ পঠিত

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোখা’ গত রোববার মিয়ানমারে আঘাত হানে। এতে অতি প্রবল ঘূর্ণিঝড় ‌‌‌‘মোখা’র আঘাতে মিয়ানমারে মৃতের সংখ্যা বেড়ে ৮১ জনে দাঁড়িয়েছে।

স্থানীয় নেতারা ঘটনাস্থলে এএফপি সাংবাদিকদের জানিয়েছেন, নির্যাতিত রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘু অধ্যুষিত রাখাইন রাজ্যে গ্রামগুলোতে কমপক্ষে ৪৬ জন মারা গেছেন।

মিয়ানমারের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এমআরটিভি জানায়, রাখাইনের রাজধানী সিত্তওয়ের উত্তরে রাথেদাউং টাউনশিপের একটি গ্রামে একটি মঠ ধসে ১৩ জন নিহত হয়েছেন। পার্শ্ববর্তী গ্রামে একটি ভবন ধসে এক নারী নিহত হয়েছেন।

সিত্তওয়ের কাছে বু মা গ্রামের প্রধান কার্লো বলেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ, শতাধিক মানুষ এখনো নিখোঁজ রয়েছেন।

এএফপির ভিডিও ফুটেজে দেখা গেছে, মাছ ধরার কাঠের নৌকাগুলো ভেঙে তীরের কাছে স্তূপ হয়ে পড়ে আছে। জান্তা নিয়ন্ত্রিত মিডিয়া জানিয়েছে, রাখাইনে মোবাইল নেটওয়ার্ক সচল রাখা শত শত বেস স্টেশন অকার্যকর হয়ে গেছে।

এর আগে জান্তার ভয়ে নাম প্রকাশ না করার শর্তে এক রোহিঙ্গা শিবির নেতা এএফপিকে বলেন, সিত্তওয়ের উত্তর-পশ্চিমে খাউং ডোকে কার গ্রামে ২৪ জন নিহত হয়েছেন। নিচু এলাকা, রোহিঙ্গা গ্রাম ও আইডিপি ক্যাম্প থেকে আরও কয়েকজন নিখোঁজ হওয়ার আশঙ্কা করা হচ্ছে বলে জানা যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News