শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা নেত্রকোনায় নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোনায় মশাল মিছিল থেকে আটক নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী

মানবতার ডাক ঐক্য পরিষদের উদ্যোগে মিমাংসা হল দীর্ঘদিনের বিরোধ

নেত্রকোনা প্রতিনিধি :
  • আপডেট : শনিবার, ১৩ মে, ২০২৩
  • ২৪৯ পঠিত

জমি নিয়ে বিরোধে গত পাঁচ বছরে বেশ কয়েকবার হামলা ও মারামারির ঘটনা ঘটেছে উভয় পক্ষের মধ্যে। থানা ও আদালতে হয়েছে একাধিক মামলা। এই সময়ে সালিশ হয়েছে বিরোধ মিমাংসার জন্য। কিন্তু কোনো উদ্যোগই সফল হয়নি। অবশেষে মানবতার ডাক ঐক্য পরিষদের মধ্যস্থতায় আলোচনার মাধ্যমে উভয় পক্ষের জমি বিরোধ মিমাংসা হয়। সেইসাথে উভয় পক্ষকে একে অপরের সাথে সম্পর্ক স্থাপন করে দেওয়া হয়।

নেত্রকোনার বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়নের নুরুল্লাচর গ্রামে গত বৃহস্পতিবার প্রতিবেশী দুলাল মিয়া ও হোসেন আলী এই দুই পক্ষের জমি বিরোধ মিমাংসা করে তাদের ভুল বোঝাবুঝি দূর করে মিলিয়ে দেওয়া হয়। এর উদ্যাগ নেয় সিংধা ইউনিয় ভিত্তিক সংগঠন ‘ মানবতার ডাক ঐক্য পরিষদ’।

গত রমজানে আত্মপ্রকাশ করা এ সংগঠনটির সদস্যরা ইতিমধ্যে সামাজিক কাজে নিজেদের জড়িত করে বেশ সুনাম কুড়িয়েছে। অল্প সময়েই স্থানীয়দের মাঝে আস্থা তৈরি করতে সক্ষম হয়েছে।

আলোচনায় সংগঠনের সভাপতি পারভেদুজ্জামান অপু, সাধারণ সম্পাদক সাইমুন হাসান চৌধুরী, সংগঠনের উপদেষ্টা মুফতি ইলিয়াস হোসেন, তিন নম্বর ওয়ার্ডের সভাপতিসুজন খান সহ সংগঠনের বিভিন্ন ওয়ার্ড কমিটির সদস্য, স্থানীয় ইউপি সদস্য মাসুম মিয়া ও স্থানীয় মুরুব্বীরা উপস্থিত ছিলেন।

দুলাল মিয়া ও হোসেন আলী জানান, দীর্ঘদিন আমাদের বিরোধে কেটেছে। আমাদের নিজেদের এলাকার তরুণরা উদ্যোগ নিয়ে বিরোধ দূর করেছে এতে আমরা বেশ খুশী। আমরাও চাই শান্তিপূর্ন বসবাস করতে। এভাবে সব বিরোধ দূর হয়ে যাক।

মানবতার ডাক ঐক্য পরিষদের সাধারণ সাইমুন হাসান চৌধুরী বলেন, দুলাল মিয়া ও হোসেন আলীর মধ্যে বিগত পাঁচ বছর ধরে জমি নিয়ে ঝগড়া চলছিল। অনেকবার এ নিয়ে দুই পক্ষের মারামারি হয়েছে। রক্ত ঝড়েছে উভয় পক্ষের। মামলা হয়েছে একাধিক। ইউপি চেয়ারম্যানসহ স্থানীয়রা কয়েকবার সালিশ করেছেন। কিন্তু মিমাংসা করা সম্ভব হয়নি। শেষে আমাদের সংগঠনের পক্ষ থেকে উদ্যোগ নেই সমস্যা সমাধানের। তবে আমরা সফল হয়েছি। বিরোধ মিমাংসা করে উভয় পক্ষকে মিলিয়ে দিয়েছি। তারা এখন শান্তিপূর্ণভাবে বসবাস করবেন বলে কথা দিয়েছেন।

মানবতার ডাক ঐক্য পরিষদের সভাপতি পারভেদুজ্জামান অপু বলেন, সমাজে শান্তি ফেরাতে তরুণদের সমন্বয়ে গড়া এই সংগঠন সব সময় মানুষের পাশে থেকে কাজ করবে। তরুণরাই যেহেতু সমাজের শক্তি, তাই আমরা তরুণদের এই শক্তি ইতিবাচক কাজে লাগাতে চাই। সমজে গঠনে সমাজের শান্তি প্রতিষ্ঠায় কাজে লাগাতে চাই। তবে আলোচনা, সালিশে স্থানীয় গণ্যমান্যদের আমরা সাথে রাখি। সবাইকে নিয়েই এগিয়ে যেতে হবে

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News