সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
মদনে পাচারের সময় ১০০ বস্তা সরকারি চাল জব্দ, আটক ২ দিল্লিতে শেখ হাসিনার ভাষণ: ঢাকায় কেন উদ্বেগ? ৫ আগস্টের ‘রাজনৈতিক ভূমিকম্প’ও নেপথ্যের সমীকরণ! পরকীয়ার অভিযোগ গ্রামবাসীর হাতে আটক Content Creator রিপন মিয়া শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা দিল্লিতে হাসিনার গণমাধ্যমে ভাষণ নিয়ে যা বলছে ভারত রাজধানীর তিন ক্যাম্পাসে ছাত্রদল- ছাত্রশিবির দফায় দফায় সংঘর্ষ সরকারের ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে ব্যয় ২০০০ কোটি টাকা মোহনগঞ্জে কর্মস্থলেই অসুস্থ- রক্তবমির পর প্রাণ গেল স্বাস্থ্য কর্মকর্তার কুড়িগ্রামে বন্যাদুর্গতদের জন্য বরাদ্দকৃত ৩০ মেট্রিক টন চাল,একমুঠোও জোটেনি ক্ষতিগ্রস্ত মানুষের ভাগ্যে জুলাই ব্যবসা ও হাদি ব্যবসা চালু রাখতে হবে: মাহমুদা মিতু

দূর্গাপুরে ক্ষতিগ্রস্থ ও দরিদ্র পরিবারে মাঝে আর্থিক সহায়তা প্রদান

দুর্গাপুর প্রতিনিধিঃ
  • আপডেট : বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
  • ৪২৮ পঠিত

নেত্রকোনা জেলার ভারতীয় সীমান্ত দূর্গাপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা উদ্যোগে বিগত বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় দরিদ্র পরিবারের মাঝে জীবিকা সহায়তা ও ক্ষতিগ্রস্থ অবকাঠামো নির্মানের সমাপ্তিকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। কারিতাস বাংলাদেশ ময়মনসিংহ অঞ্চলের আয়োজনে এ উপলক্ষে উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নে চলমান ইমারজেন্সি এন্ড রিকভারি এসিসটেন্স প্রকল্পের সমাপণী সভা অনুষ্ঠিত হয়। ,

গতকাল গাঁওকান্দিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে পিআইসি কমিটির সভাপতি মোঃ রহিত হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন,গাঁওকান্দিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সরকার।,

সমাপণী সভায় প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্যবৃন্দ,অত্র ইউনিয়নের ওয়ার্ড মেম্বার,সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ সামছু নাহারসহ এলাকার গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি মোঃ রহিত হাসান তার বক্তব্যে ২০২২ সালের বন্যায় এলাকার ক্ষতিগ্রস্থ অবকাঠামো মেরামতের মাধ্যমে সংস্কার ও ৭০ জন অসহায় দরিদ্র পরিবারে জীবিকা সহায়তা বাবদ ৭ হাজার টাকা করে ৪ লক্ষ ৯০ হাজার টাকা আর্থিক অনুদানের সহায়তা প্রদানের ব্যপারে সার্বিক আলোচনা করেন।,

এসময় কারিতাসের প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন সুপারভাইজার মায়া মান্দা এবং কমিউনিটি অর্গানাইজারগন। সভায় প্রকল্প সুপারভাইজার মায়া মান্দা প্রকল্পের মাধ্যমে বাস্তবায়িত বিভিন্ন কার্যক্রমের ব্যপারে উল্ল্যেখ করে বলেন,কাজের বিনিময়ে অর্থ কর্মসূচীতে গাঁওকান্দিয়া ইউনিয়নের বিগত বন্যায় ক্ষতিগ্রস্থ ৭০ জন নারী পুরুষ উপকারভোগীর মাঝে ৭ হাজার করে জীবিকা সহায়তা প্রধানের তথ্য তুলে ধরেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News